Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সরকারি পেনশন স্কিমে প্রতি মাসে পেয়ে যান ৩,০০০ টাকা, জানুন কীভাবে পাবেন

Updated :  Sunday, September 13, 2020 3:29 PM

কেন্দ্রীয় সরকার গত বছর থেকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য “প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা” শুরু করেছে। যার সুবাদে ৬০ বছরের পর তারা মাসে কমপক্ষে ৩,০০০ টাকা পাবে। এই প্রকল্প “প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা” একটি স্বেচ্ছাকৃত পেনশন প্রকল্প। বয়সের ভিত্তিতে নিজের অর্থের ৫০ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট উপভোক্তাকে এবং বাকি ৫০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার।

কিন্তু এই প্রকল্পের পেনশন পাওয়ার জন্য কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যে ব্যাক্তি অ্যাপ্লাই করবে তার মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হতে হবে। এমনকি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, প্রকল্প জাতীয় পেনশন প্রকল্প বা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্প স্কিমের মতো কোনও প্রকল্পের আওতায় থাকা যাবে না।

নথিভুক্ত হওয়ার জন্য যা করতে হবে, “কমন সার্ভিস সেন্টার” এর তালিকা এলআইসিতে পাওয়া যাবে। তাই যোগ্যতামান থাকা উপভোক্তাদের নিজেদের নিকটবর্তী “কমন সার্ভিস সেন্টারে” যেতে হবে। দেশের তিন লাখের বেশি “কমন সার্ভিস সেন্টারে” এই পরিষেবা প্রদান করা হয়।

পেনশন অ্যাকাউন্ট খোলার জন্য একটি সেভিংস বা জনধন অ্যাকাউন্ট এবং আধার কার্ডের প্রয়োজন হবে। যদি কোনও উপভোক্তা ১০ বছর পর এবং ৬০ বছর হওয়ার আগে সেই প্রকল্প থেকে বেরিয়ে আসতে চান সেক্ষেত্রে তাঁর প্রদেয় অর্থ ফিরিয়ে দেওয়া হবে। আর মোট যে পরিমাণ অর্থ জমা পড়েছে, তার সুদ বা সেভিংস অ্যাকাউন্টের সুদের মধ্যে যেটি বেশি হবে  সেই টাকাও উপভোক্তা ফিরে পাবেন।