বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত আয়ও হবে—এই প্রশ্নই ঘোরে মাথায়। এই পরিস্থিতিতে পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম হতে পারে আপনার সেরা ভরসা। এই স্কিমে একবার বিনিয়োগ করলেই নির্দিষ্ট সময় অন্তর হাতে আসবে নিশ্চিত আয়। ফলে অবসর জীবনে আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।
কী এই স্কিম?
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) হল ভারত সরকারের একটি নিরাপদ বিনিয়োগ প্রকল্প, যা বিশেষভাবে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য তৈরি। এই স্কিমে সুদের হার তুলনামূলক বেশি এবং সম্পূর্ণ নিরাপদ।

কত সুদ পাওয়া যায়?
বর্তমানে এই স্কিমে বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হয়। যা সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি। সবচেয়ে বড় বিষয়—এই সুদ প্রতি তিন মাস অন্তর (ত্রৈমাসিকভাবে) আপনার অ্যাকাউন্টে জমা হয়।
কত টাকা বিনিয়োগ করা যাবে?
- ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা
- সর্বোচ্চ বিনিয়োগ: ৩০ লক্ষ টাকা
এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের 80C ধারা অনুযায়ী বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ও পাওয়া যায়।
কারা করতে পারবেন?
- ৬০ বছরের বেশি বয়সীরা
- VRS নেওয়া ৫৫+ ব্যক্তিরা
- প্রতিরক্ষা থেকে অবসরপ্রাপ্ত (৫০+)
যৌথ অ্যাকাউন্টও খোলা যায় জীবনসঙ্গীর সঙ্গে।
কত আয় হতে পারে?
ধরুন, আপনি যদি ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৮.২% সুদের হারে— প্রতি ৩ মাসে পাবেন প্রায় ৫১,২৫০ টাকা অর্থাৎ মাসে প্রায় ১৭,০০০ টাকা
মেয়াদ কতদিন?
এই স্কিমের মেয়াদ ৫ বছর। চাইলে আরও ৩ বছর বাড়ানো যায়।
যারা নিরাপদ বিনিয়োগের সঙ্গে নিয়মিত আয় চান, তাঁদের জন্য SCSS একটি দুর্দান্ত বিকল্প। বিশেষ করে অবসর জীবনে এটি নির্ভরযোগ্য আয়ের উৎস হয়ে উঠতে পারে। কম ঝুঁকি, ভালো রিটার্ন এবং সরকারি গ্যারান্টি—এই তিনের মিশেলে এই স্কিম অনেকের কাছেই প্রথম পছন্দ হয়ে উঠছে। সঠিক পরিকল্পনায় এই স্কিম আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করতে পারে।













